বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ৩য় ওডিআই

 


 বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ৩য় ওডিআই সকল ক্রিকেট প্রেমীদের কাছে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচটি ভোল্টেজ হিসেবে পরিচিত।সুপারস্পোর্ট পার্ক সেঞ্চুরিয়ানঃ গাউটেং, দক্ষিণ আফ্রিকায় একটি ক্রিকেট খেলার মাঠ। একটি টেলিভিশন কোম্পানি শেয়ার কেনার পরে এটির নাম সেঞ্চুরিয়ান পার্ক থেকে সুপারস্পোর্ট স্টেডিয়াম নামকরণ করা হয়। মাঠটির ধারণ ক্ষমতা ২২,০০০। পূর্বের উত্তর ট্রান্সভাল হিসাবে পরিচিত টাইটানস ক্রিকেট দলের হোম গ্রাউন্ড এটি।

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ৩য় ওডিআই সম্ভাব্য একাদশ

আমরা অনেকে খেলার পূর্বে প্রত্যেক দলের খেলোয়াড়দের তালিকা বা সম্ভাব্য একাদশ প্রেডিকশন করি বা জানতে চাই। কোন খেলোয়াড় খেললে ভালো হবে। কে কেমন খেলবে ইত্যাদি। তাই নিচের বাংলাদেশ ও সাউথ আফ্রিকার সম্ভাব্য একাদশ দেখে নেয়া যাক।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেহলুকওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি, কেশব মহারাজ 


ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশেরকাগিসো রাবাদার শর্ট অব আ লেংথ বলে কাট করে পয়েন্ট দিয়ে চার সাকিব আল হাসানের। ইতিহাস গড়া হয়ে গেল তাতেই। সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ। তামিম ইকবালের ৮২ বলে অপরাজিত ৮৭ রান, লিটনের সঙ্গে তাঁর ১২৭ রানের উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকার ১৫৪ রান বাংলাদেশ পেরিয়ে গেল ১৪১ বল বাকি রেখেই।

সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে জয়ের পর ওয়ান্ডারার্সে বাংলাদেশ হেরেছিল বড় ব্যবধানে। তবে সেঞ্চুরিয়নে ফেলে দাপুটে পারফরম্যান্স দেখাল তামিম ইকবালের দল। মূল কাজটা বাংলাদেশ করে রেখেছিল বোলিংয়েই। তাসকিন আহমেদের ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে আটকে রেখেছিল নাগালের মধ্যেই। তামিম-লিটনের ব্যাটিংয়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের সুযোগও দেয়নি। এ সফরের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। আজ বাংলাদেশ সিরিজ জিতল ২-১ ব্যবধান

অধিনায়কের মতোই সিরিজ জয়ের ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম 
ছবি: এএফপি
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের এই জয় ভবিষ্যতেও বাংলাদেশকে বিদেশের মাটিতে আরও ভালো করতে আত্মবিশ্বাস জোগাবে। তামিম বলছিলেন, ‘এটি আমাদের বিশ্বাস জোগাবে যে আমরা বিদেশে শুধু হারব না, আমরা ম্যাচ জিততে পারি, সিরিজ জিততে পারি। এইসিরিজ জয় অবশ্যই সেই আত্মবিশ্বাস দেবে দলের সবার মধ্যে।’সংস্করণটা ওয়ানডে হলে ঘরের মাঠে যে কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস রাখে বাংলাদেশ। সাম্প্রতিক রেকর্ডও সে কথাই বলে। দেশের বাইরে বড় দলের বিপক্ষে শুধু আচমকা জয়েই খুশি থাকতে হতো বাংলাদেশকে। এবার সে ছবিটা পাল্টে দিল তামিমের বাংলাদেশ, ‘ওয়ানডে ক্রিকেটে আমাদের অনেক গর্ব। আমরা বিশ্বাস করি ওয়ানডেতে আমরা অনেক ভালো দল। আমাদের ঘরের মাঠে বিশ্বের সব দলকেই হারিয়েছি। আমার মতে, এই সংস্করণে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। ৫-৬ বছর ধরেই খুব ভালোকরছি। বিদেশে জেতাই বাকি ছিল। এই সিরিজে আমরা তা করে দেখিয়েছি।’সেটাও এসেছে একজন ফাস্ট বোলারের হাত ধরে। তাসকিন আহমেদ ৩৫ রানে ৫ উইকেট শিকার করে শুধু ম্যাচসেরাই হননি। সিরিজ সেরার পুরস্কারটিও গেছে তাঁর হাতে।
সাকিবের প্রশংসা ঝরেছে তামিমের কণ্ঠে 
তামিমের জন্য এ বিষয়টিও গর্বের, ‘আমি খুবই গর্বিত। বিশেষ করে বাংলাদেশি ফাস্ট বোলার পাঁচ উইকেট নিয়েছে, ম্যাচসেরা, সিরিজসেরার পুরস্কার জিতেছে। আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না। বাংলাদেশের ব্যাপারে সবাই স্পিন বোলিংয়ের কথা বলে। কিন্তু ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট গত দুই বছর ধরে দুর্দান্ত... আমি সব কোচদের এবং আগেও যাঁরা কাজ করেছেনতাঁদের সঙ্গে, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা অসাধারণ কাজ করেছেন।’সাকিব আল হাসানের কথাও আলাদা করে বললেন ওয়ানডে অধিনায়ক। মানসিক ও পারিবারিক নানা জটিলতা নিয়ে ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি। অধিনায়কের কথায় উঠে এল সাকিবের সেই ত্যাগের কথা, ‘আমার মতে, সাকিবের এখানে আসা ও খেলা অনেক বড় বিষয় ছিল। বিশেষ করে ওর দুই মেয়ে, মা এবং শাশুড়ি হাসপাতালে ভর্তি। তবু সে দেশের হয়ে খেলছে। এটিই ওর চরিত্র প্রমাণ করে। সাকিব সিরিজটি জিততে চেয়েছিল। আমি ওকে অনেক ধন্যবাদ জানাই। পুরো সিরিজে ও দুর্দান্ত ছিল।’

SHARE THIS

Author:

Previous Post
Next Post