কলকাতার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’ এর উপস্থাপক মীর আফসার আলী।গত ২৫ মার্চ ঢাকায় এসেছেন ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন আর পেট পুরে খাচ্ছেন মীর।বাংলাদেশের খাবারের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন মীর। এবার অকপটেই বলে দিলেন, বাংলাদেশ খাবারের স্বর্গ। পদ্মার পাড়ে ইলিশ খেতে গিয়েছিলেন মীর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে স্ট্রবেরি ভর্তা ও ভেলপুরি খেয়েছেন। এছাড়াও নিয়েছেন তেঁতুল চা এর স্বাদ। এ দেশের দইয়ের ব্যাপক প্রশংসা করেন তিনি। দইয়ের প্রশংসায় মীর ফেসবুকে লিখেন, এতে যদি বিষ মেশানো থাকতো, আমি তাও খেতাম!মীর বলেন, পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি।ঢাকা শহরের মতো, বাংলাদেশের মত এতো আতিথেয়তা অন্য কোথাও পাইনি।তিনি আরও বলেন, সত্যিকার অর্থেই বলছি, বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। আমি জান্নাত দেখিনি, যাব কিনা জানি না।‘ফুডকা’ প্রজেক্টটি নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন মীর। তিনি ভারতের বিভিন্ন স্থানে গিয়ে খাবার খেয়েছেন এবং সেসবের ভিডিও ধারণ করে অভিজ্ঞতা জানিয়েছেন। এবার এই কাজের জন্য বাংলাদেশে এলেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশের আরও কিছু শহরে যাবেন বলেও জানান মীর।