বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্কারজয়ী ভারতীয় গায়ক (এ আর রহমান) গাইবেন ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেডস’ নামক কনসার্টে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে কনসার্টে পারফর্ম করতে ইতোমধ্যে ২৪০ জনের বহর নিয়ে ঢাকা এসেছেন তিনি। রোববার (২৭ মার্চ) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন এ তারকা। তার সেই সফরসঙ্গীদের নিয়ে উঠেছেন রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে। দুই দিন সেখানেই থাকবেন তিনি ও তার দল।মঙ্গলবার ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও মল্লিক আরও বলেন, ‘মূলত এই কনসার্টের প্রধান আকর্ষণ এ আর রহমান। ৩ ঘণ্টার এই অনুষ্ঠানে সর্বমোট ৩৫টি গান গেয়ে দর্শক মাতিয়ে রাখবেন তিনি।’মিরপুর স্টেডিয়ামে শুরু হওয়া দুই পার্টের এই কনসার্টটি বিকেল ৫টা থেকে শুরু হয়ে চলবে সাড়ে ৬টা পর্যন্ত। এরপর সাড়ে ৬টার দিকে অনুষ্ঠানে আসবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত এআর রহমান ও তার সহশিল্পীরা ৩ ঘণ্টা ধরে পারফর্ম করবেন। এ আর রহমান ছাড়াও মঞ্চ মাতাবেন মমতাজ। থাকছে নামকরা ব্যান্ড মাইলসের পরিবেশনাও।এই কনসার্ট ২০২০ সালে আয়োজন করার কথা ছিল। কিন্তু কোভিড সংক্রমণ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।