শান্তি আলোচনা এখন আরো বাস্তবসম্মত: জেলেনস্কি


মঙ্গলবার তার শেষ ফেসবুক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেছেন, ''রাশিয়ার বিরুদ্ধে জয় পেতে গেলে ইউক্রেনের সব নাগরিককে কাজ করতে হবে। যে আলোচনাকারী দল রাশিয়ার সঙ্গে এখন কথা বলছেন, তাদেরও কাজ করে যেতে হবে।''রাশিয়া দাবি করেছে, ইউক্রেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে, তারা ন্যাটোতে যোগ দেবে না। এছাড়া দনেৎস্ক, লুহানস্ক ও ক্রাইমিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে ন্যাটোকে।

জেলেনস্কি এর আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি আর ন্যাটোতে যোগ দিতে ইচ্ছুক নন।জেলেনস্কি বুধবার মার্কিন কংগ্রেসেও ভিডিও-ভাষণ দেবেন।  এই নিয়ে একমাসের মধ্যে মার্কিন কংগ্রেসে এটা হবে তার দ্বিতীয় ভাষণ। সেখানে জেলেনস্কি কী বলেন, তার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।




জেলেনস্কির ভাষণের পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ৮০ কোটি ডলারের অতিরিক্ত সাহায্যের কথা ঘোষণা করতে পারেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘোষণা হলে, এক সপ্তাহের মধ্যে ইউক্রেনকে একশ কোটি ডলারের সাহায্য দেয়ার কথা জানাবে অ্যামেরিকা।

এদিকে মার্কিন সেনেট রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনকে সর্বসম্মতভাবে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করেছে। বলা হয়েছে, পুটিন যে ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিন্যাল কোর্টের তদন্ত করা উচিত।


SHARE THIS

Author:

Previous Post
Next Post