মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার অভিজ্ঞতা বলে, বাংলাদেশে কোনো বেকারত্ব নেই। বরং কর্মসংস্থানের সুযোগ আছে।
“বস্ত্র খাত লোক পাচ্ছে না। ওষুধ খাত লোক পাচ্ছে না। কৃষি খাত লোক পাচ্ছে না। দেশে অনেক ধরনের সুযোগ তৈরি হচ্ছে। মানুষ পণ্য খাত থেকে সেবা খাতে চলে যাচ্ছে। আইটি খাতে চলে যাচ্ছে।”
অবশ্য উচ্চশিক্ষা গ্রহণকারীরা যে বেকার সমস্যায় আছে তাও স্বীকার করেন তিনি। তার কথায়, “বেকারত্ব আছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের, এটা তাদের সমস্যা। তারা এই ডিগ্রি নেওয়ার আগে কি ক্যারিয়ার প্ল্যানিং করেছিল?”এ সমস্যা সমাধানের পথ বাতলে দিয়ে বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সালমান বলেন, “আমাদের বেশি বেশি কারিগরি শিক্ষা দিতে হবে।এফবিসিসিআই অডিটোরিয়ামে এ কর্মশালায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-ইলাহী বলেন, “কর্মক্ষেত্রকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত করলে পণ্যের মান বেড়ে যাবে, কর্মচারীদের উৎপাদনশীলতা বেড়ে যাবে। খরচ কমবে, মুনাফা বাড়বে।”
কারিগরি শিক্ষা বিশ্ববি
SHARE THIS