বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চিত্রতারকা আরিফিন শুভ। বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে তাকে।সিনেমার প্রথম পোস্টারও রিলিজ হয়েছে। সিনেমাটি নির্মাণ করছেন ভারতের কিংবদন্তি নির্মাতা শ্যাম বেনেগাল। সম্প্রতি দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজিব সিনেমা ও সিনেমায় কাজ করা নিয়ে কথা বলেছেন আরেফিন শুভ।তিনি বলেন, আমি বলব, ধর্ম, বর্ণ নির্বিশেষে সিনেমাটি দেখুন। নিরপেক্ষ দৃষ্টিতে সিনেমাটি দেখুন। তাহলে বঙ্গবন্ধুকে জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। প্রত্যাশা একটাই, সবাই সিনেমাটি দেখুন। যার হাত ধরে স্বাধীনতা এলো, যার হাত ধরে বাংলাদেশ এলো, যার জন্য একটি পতাকা পেলাম, তাকে নিয়ে বানানো সিনেমাটি দেখুন।বায়োপিকে মুজিব হয়ে ওঠা কতটা চ্যালেঞ্জিং ছিল এমন প্রশ্নের জবাবে আরেফিন শুভ বলেন, অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। সত্যি কথা বলতে আমি এই সিনেমায় অভিনয় করিনি, আমি মুজিব হয়ে উঠবার চেষ্টা করেছি মাত্র।তিনি আরও বলেন, পরিচালক আমাকে বলেছেন তুমি বঙ্গবন্ধুকে গভীরভাবে হৃদয়ে ধারণ করো। তাকে ভেতরে নিয়ে চিন্তা করো। সেই কাজটিই আমি করেছি। অংক শিখে কখনো পরীক্ষার খাতায় করা সম্ভব নয়। অংক বুঝতে হয়। একইভাবে সেই কাজটি আমি করেছি। আমি মুজিব হয়ে উঠতে শতভাগ চেষ্টা করেছি। তার দর্শন বুঝতে চেষ্টা করেছি।
মুজিব হয়ে ওঠার চেষ্টা করেছি: আরিফিন শুভ