যুবককে কুপিয়ে হত্যা পাবনায়

 



পূর্ব শত্রুতার জেরে পাবনার বেড়া পৌর এলাকায় ইমরান হোসেন (২১) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৭ মার্চ) সকালে পৌর এলাকার সান্যালপাড়ার আলহেরা নগরের কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইমরান হোসেন একই উপজেলার করমজা গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে এবং পৌর এলাকার ফুটপাতে গার্মেন্টস কাপড় বিক্রি করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ফুটপাতে ব্যবসা নিয়ে সম্প্রতি কয়েকজনের সঙ্গে ইমরানের বিরোধ চলছিল। শনিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন ইমরান। এর  কিছুক্ষণ পরেই তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে আলহেরা নগরীর ক্যানালের পাশের জমিতে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, প্রাথমিক ধারণা, ইমরানকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য ইমরানের লাশ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


SHARE THIS

Author:

Previous Post
Next Post