জেলেনস্কির সঙ্গে দেখা করতে মঙ্গলবার কিয়েভে যাচ্ছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী।এদিকে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের কয়েকটি আবাসিক এলাকায় পৃথক বোমা হামলা চালিয়েছে রাশিয়ান সেনারা।ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইউক্রেনের যুদ্ধ ৭৫ লাখের বেশি শিশুর ওপর ‘বিধ্বংসী প্রভাব’ ফেলেছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।