আইপিএলের চলতি আসরে অনিশ্চিত হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। নিলামে সাড়ে ৬ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস এবার দলে ভিড়িয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো এই ক্রিকেটারকে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামার আগেই কোমরে চোট পেয়েছেন মার্শ।অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ সোমবার বলেন, ‘অনুশীলনের সময় মার্শের হিপ-ফ্লেক্সরে চোট লেগেছে। আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যা মনে হচ্ছে ওর পক্ষে ওয়ানডে সিরিজ খেলা সম্ভব হবে না। ফিল্ডিং ড্রিল করতে গিয়ে ওর চোট লেগেছে। ড্রিল করার সময় ও ঝুঁকে এক হাতে বল ধরতে গিয়েছিল। তখনই ও ব্যথা অনুভব করে। ’
১৯৯৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। পূর্ণাঙ্গ সিরিজে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ম্য়াচ ও একটি টি-টোয়েন্টি রয়েছে। ২৪ বছর পর পাক মাটিতে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। প্রথম দু’টি টেস্ট ড্র হয়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ছিল সিরিজ নির্ধারণী। অস্ট্রেলিয়া ১১৫ রানে লাহোর টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। আগামিকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি এই দুই দল।
.jpg)