২ বছর পর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী




প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক। আজ সোমবার ২৮ মার্চ দুই বছর পর সশরীরে এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায়, আজ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করবেন। আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীসহ মন্ত্রিসভার অধিকাংশ সদস্য৷মন্ত্রিসভার বৈঠকগুলো ভার্চুয়ালি হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন। আর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।করোনার পর থেকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভা, একনেক বৈঠকসহ নানা অনুষ্ঠানে যুক্ত হচ্ছিলেন। তবে সংসদ অধিবেশনগুলোতে যোগ দিচ্ছিলেন তিনি।


SHARE THIS

Author:

Previous Post
Next Post